অপহরণকারীকেই বিয়ে করে বসলেন অপহৃত তরুণী
দি নিউজ লায়নঃ অপহরণকারীকেই বিয়ে করে বসলেন অপহৃত তরুণী। জানা গিয়েছে, একটি মেয়েকে মুসলিম যুবক ও অন্য পাঁচজন মিলে অপহরণ করে। কিন্তু মেয়েটি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ক্লিপ পোস্ট করে তার অপহরণের অভিযোগ খারিজ করে। সেখানে তরুণী বলেন, তিনি ও সলমন একে-অপরের সঙ্গে বেশ কিছুদিন ধরে সম্পর্কে রয়েছেন এবং তাঁরা বিয়ে করে নিয়েছেন।
তরুণী এও জানান যে কেউ তাঁকে তাঁর ধর্ম বদল করার জন্য জোর করেনি। ভিডিওটি ভাইরাল হওয়ার কয়েক ঘণ্টা আগে মুরাদাবাদ পুলিশ, সলমন এবং তার পরিবারের পাঁচ সদস্যের বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করেছে, তারা বলেছে যে তারা ভিডিও ক্লিপটি খতিয়ে দেখছে এবং নতুন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও মেয়েটির বাবার অভিযোগ যে ওই ভিডিওটি ভুয়ো এবং তাঁর মেয়েকে দিয়ে অভিযুক্ত জোর করে এইসব বলিয়েছে এবং বয়ান রেকর্ড করেছে।

Post a Comment